ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিভিন্ন সংবাদপত্রে বৃহস্পতিবারের প্রকাশিত প্রতিবেদন অনুসারে মাস ভিত্তিক মূল্যস্ফীতির হার গত নভেম্বর মাসে রেকর্ড ১১ দশমিক ২১ শতাংশে পৌঁছেছে।
আগের রেকর্ড ছিল জুলাই মাসে ১০ দশমিক ১২ শতাংশ। ভোগ্য পণ্য ও খাদ্য পণ্যের দাম বাড়ায় মূল্যস্ফীতির হার এক বেশি বলে সংবাদপত্রগুলোয় জানানো হয়।
বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভলপমেন্ট স্টডিজ এর গবেষণা পরিচালক এম আসাদুজ্জামান বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত ১০ থেকে ১২ বছরের মধ্যে নভেম্বরের মূল্যস্ফীতির হার সবচেয়ে বেশি, সে ব্যাপারে সন্দেহ নেই।"
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে গত জুলাই মাসে মূল্যস্ফীতির হার দুই অঙ্কে পৌঁছায়। জুইয়ে এই হার ছিল ১০ দশমিক ১২ শতাংশ যা আগস্টে ১০ দশমিক ১০ শতাংশ হয়। সেপ্টেম্বরে এই হার ৯ দশমিক ৬ শতাংশে নেমে আসে।
মাস ভিত্তিক হিসেবে খাদ্য সূচকে মূল্যস্ফীতি ১৩ দশমিক ৮০ শতাংশে পৌঁছায়। অক্টোবরে এই হার ছিল ১১ দশমিক ৭৩ শতাংশ।
তবে খাদ্য বহির্ভূত সূচকে মূল্যস্ফীতির হার অক্টোবরের ৭ দশমিক ৪২ শতাংশ থেকে দশমিক ১৭ শতাংশ পয়েন্ট কমে নভেম্বরে ৭ দশমিক ২৫ শতাংশে পৌঁছায়।
আসাদুজ্জামান জানান, সরবরাহ অপ্রতুল থাকায় মূল্যস্ফীতির হার বেড়েছে। তবে পণ্যের দামের সঙ্গে তাল মিলিয়ে আয় বাড়লে জনগণের এতখানি দুর্ভোগ হতো না। শহর এলাকার চেয়ে গ্রামাঞ্চলে মূল্যস্ফীতির এই চাপ অনেক বেশি প্রকট।
বিবিএস এর তথ্য অনুসারে, ২০০৬-০৭ অর্থবছরে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী জনগোষ্ঠীর আয় বাড়ার হার কম ছিল। সাধারণ মজুরির হার বেড়েছে মাত্র সাড়ে ৪ শতাংশ। অথচ আগের অর্থবছরে এই হার ছিল ৯ দশমিক ৮ শতাংশ।
বিবিএস এর তথ্যের আলোকে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে জানানো হয়, ২০০৬-০৭ অর্থবছরে উৎপাদন খাতে মজুরির হার বেড়েছে ৪ দশমিক ৩ শতাংশ হারে। আগের অর্থবছরে বৃদ্ধির হার ছিল ১০ দশমিক ৭ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের সা
bdnews24