ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জে বৃহস্পতিবার সকালে দ্রুতগামী ট্রাকের চাপায় হাজেরা বেগম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ পরিদর্শক আমিনুল ইসলাম পুলিশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১০টার দিকে হাজেরা বেগম থানার সামনের রাস্তাটি পার হতে গেলে একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আমিনুল ইসলাম জানান, পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
হাজেরার বাবা আবদুল মান্নান মোল্লা কেরানীগঞ্জের হাসনবাদ বাগানবাড়ি এলাকায় বাস করে। তার গ্রামের বাড়ি বরগুনার আমতলীতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /একেএম/এমএআর/জিএনএ/২২১৯ ঘ.
bdnews24