২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরের হাজিগঞ্জে ট্রেনে ডাকাতি, নিহত ১

জেলার হাজিগঞ্জ উপজেলার বলাখাল এলাকায় বুধবার রাতে যাত্রীবাহী ট্রেনে ডাকাতি হয়েছে। ডাকাতদের হামলায় অজ্ঞাতনামা এক বৃদ্ধ নিহত এবং ২০ যাত্রী আহত হয়েছে। চাঁদপুর জিআরবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন জানান, বুধবার রাতে ভৈরব থেকে ১৬২ আপ লোকাল ট্রেন চাঁদপুরে আসছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2008, 06:51 AM

Updated : 26 Aug 2022, 01:11 PM

চাঁদপুর, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার হাজিগঞ্জ উপজেলার বলাখাল এলাকায় বুধবার রাতে যাত্রীবাহী ট্রেনে ডাকাতি হয়েছে। ডাকাতদের হামলায় অজ্ঞাতনামা এক বৃদ্ধ নিহত এবং ২০ যাত্রী আহত হয়েছে। চাঁদপুর জিআরবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন জানান, বুধবার রাতে ভৈরব থেকে ১৬২ আপ লোকাল ট্রেন চাঁদপুরে আসছিল। পথে রাত সাড়ে ১১টায় বলাখাল এলাকায় মুখোশধারী কিছু লোক যাত্রীদের ভয় দেখিয়ে টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিতে থাকে। এ সময় ট্রেনের কিছু যাত্রী প্রতিবাদ করলে ডাকাতরা ট্রেন থেকে ৩ জনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে অজ্ঞাতনামা ৫৫ বছর বয়সী এক প্রৌঢ় ট্রেনে কাটা পড়ে নিহত হন। তার লাশ চাঁদপুর সদর হাসপাতালে রয়েছে। এছাড়া অন্য ২ যাত্রী আহত হয়। তারা হচ্ছেন চাঁদপুরের খোরশেদ আলম (৬০) ও কেরানীগঞ্জের সারোয়ার (৪৫)। এদের মধ্যে খোরশেদের এক পা ও সারোয়ারের উভয় পা ভেঙে গেছে। তারা বর্তমানে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। আহত যাত্রী খোরশেদ জানান, যে বগিতে ডাকাতির ঘটনা ঘটে সেটিতে প্রায় ৩০/৪০ জন যাত্রী ছিল। টাকা না দেয়ায় ডাকাতরা অনেক যাত্রীকে মারধর করে। এতে প্রায় ২০ জন আহত হয়। ডাকাতরা তাদের কাছ থেকে টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন বলেন, ডাকাতরা ওই ট্রেন থেকে নগদ ২৫ হাজার ৩ শত টাকা ছিনতাই করেছে। এ ঘটনায় যাত্রী খোরশেদ আলম বাদি হয়ে চাঁদপুর জিআরপি থানায় একটি ছিনতাই ও খুনের মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/১২৪১ঘ.