ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- স্বেচ্ছা অবসরের (গোল্ডেন হ্যান্ডশেক) নামে বিমান বাংলাদেশ এয়ালাইন্সের বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারিকে 'জোরপূর্বক' অবসর দেওয়ার দেওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটি থেকে কাজ শুরু করেছে।
নাম প্রকাশ না করার শর্তে বিমানের একজন দায়িত্বশীল কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার তদন্ত কমিটি গোল্ডেন হ্যান্ডশেকের বিষয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করে। তবে কমিটি সংশ্লিষ্ট কর্মকর্তা - কর্মচারির ভাষ্য নেওয়া এখনও শুরু করেনি।
বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফখরুল ইসলামের নেতৃত্বাধীন তদন্ত কমিটি কাজ করছে। কমিটির অপর দুজন সদস্য হচ্ছেন, মন্ত্রণালয়ের উপসচিব মজিবুর রহমান ও বিমানের পরিচালক (অর্থ) তাহির হোসাইন। বুধবার গঠিত এই কমিটিকে দুসপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, গোল্ডেন হ্যান্ডশেকের আওতায় গত বছর জুনে বিমান কর্তৃপক্ষ প্রায় দেড় হাজার কর্মকর্তা-কর্মচারিকে ছাঁটাই করে। এ জন্য অর্থ মন্ত্রণালয় বিমানকে প্রায় ৩০০ কোটি টাকা বরাদ্দ দেয়। কিন্তু ধারাবাহিক গোল্ডেন হ্যান্ডশেকের আওতায় স
bdnews24