জয়পুরহাট, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটের হিলি স্থলবন্দর এলাকা থেকে অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার রাতে পরিমল চন্দ্র নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তা জাকির সিদ্দিকী।
তিনি জানান, পরিমলের কাছে একটি পিস্তল পাওয়া গেছে।
পরিমলের বাড়ি দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাসুদেবপুর পালপাড়া গ্রামে।
জিজ্ঞাসাবাদের পর তাকে পুলিশে তুলে দেওয়া হবে বলে র্যাব জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩২৩ ঘ.
bdnews24