২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধারাবাহিক(তৃতীয় পর্ব) পাইরেসি: আইন প্রয়োগে অদক্ষতা

কপিরাইট আইন বিষয়ে অজ্ঞতা ও আইনটি প্রয়োগের ক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট বিভাগের অদক্ষতার কারণে অসাধু ব্যবসায়ীরা অবাধে সিডি, ভিসিডি ও ডিভিডি নকলের ব্যবসা করে যাচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এর সঙ্গে সম্পৃক্ত উদ্যোক্তারা। এ অবস্থায় দেশের মিউজিক রেকর্ডিং প্রতিষ্ঠানগুলো পাইরেসিকে তাদের 'বাঁচা মরার' প্রশ্ন বলে অভিহিত করে আইনের বাস্তবায়ন হোক এমনটিই চাচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2007, 09:41 AM

Updated : 26 Aug 2022, 08:42 PM

সাজ্জাদুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কপিরাইট আইন বিষয়ে অজ্ঞতা ও আইনটি প্রয়োগের ক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট বিভাগের অদক্ষতার কারণে অসাধু ব্যবসায়ীরা অবাধে সিডি, ভিসিডি ও ডিভিডি নকলের ব্যবসা করে যাচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এর সঙ্গে সম্পৃক্ত উদ্যোক্তারা। এ অবস্থায় দেশের মিউজিক রেকর্ডিং প্রতিষ্ঠানগুলো পাইরেসিকে তাদের 'বাঁচা মরার' প্রশ্ন বলে অভিহিত করে আইনের বাস্তবায়ন হোক এমনটিই চাচ্ছেন। কমপিউটার সফটওয়্যার, স্থির চলচ্চিত্র, ফার্মাসিটিক্যালস পণ্য, সিডি, ডিভিডি, প্রকাশনা, এবং অডিও ভিডিও ক্যাসেটের পাইরেসি ঠেকাতে ২০০০ সালের পাইরেসি আইন সংশোধন করা হয় ২০০৫ সালের মে মাসে। এই আইনের অধীনে কোনো ব্যক্তি কপিরাইট আইন লঙ্ঘন করে পাইরেসি করলে তার সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড এবং ৫ লাখ টাকা জরিমানা হবে। কোন ব্যক্তি নকল সফটওয়্যার ব্যবহার করলেও তার একই শাস্তির বিধান রয়েছে । বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক সাজ্জাদুর রহমান। অথচ পাইরেসির কারণে কিংবা নকল সফটওয়্যার ব্যবহারের কারো কারাদণ্ড কিংবা জরিমানা হয়েছে এমন কোনো নজির নেই। কপিরাইট নিবন্ধক এমএ শাহ মাহমুদুল হাসান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "পাইরেসি আইন অনুযায়ী পাইরেসি করার দায়ে পুলিশের একজন উপ-পরিদর্শক (্এসআই) মালামাল জব্দ করতে পারে এবং দায়ী ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে।" হাসান বলেন, "প্রধান সমস্যা হলো পাইরেসি আইনের প্রয়োগ। তাছাড়া আইনটি সম্পর্কে লোকজনের অজ্ঞতাও কম দায়ী নয়।" কপিরাইট লাইসেন্স ইস্যু, পর্যবেক্ষণ ও আইন লঙ্ঘনকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে কপিরাইট নিবন্ধক কার্যালয়ে মাত্র ১২ জন কাজ করছেন। তাদের মধ্যে কারোরই প্রাসঙ্গিক বিষয়ে কোনো প্রশিক্ষণ নেই- এমনটি জানিয়েছেন কার্যালয়ের এক পরীক্ষক। বিশ্ব বাণিজ্য সংস্থার গত বছরের পর্যালোচনা সভায় বাংলাদেশ বলেছিলো আইনটি বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করা হবে। অথচ বাংলাদেশ গত দুই বছরেও আইনটি ইংরেজিতে অনুবাদের কাজটি শেষ করতে পারেনি। নিবন্ধক হাসান বলেন, "আইনটি ইংরেজিতে অনুবাদের কাজটি সম্পূর্ণ হয়েছে। কিন্তু তা এখনো আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়নি।" বিশ্ব যেখানে কপিরাইট লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর হচ্ছে সেখানে বাংলাদেশে কপিরাইট নিবন্ধক সংস্থার এই অবস্থা শুনে যে কেউ বিস্মিত হতে পারে। কপিরাইট লঙ্ঘন ও পাইরেসি সংকুল দেশে যুক্তরাষ্ট্র তার বাণিজ্য ও বিনিয়োগ বন্ধ করে দিতে পারে বলে বারবার হুমকি দিয়ে আসছে। বিশ্ব বাণিজ্য সংস্থার গত বছরের প্রতিবেদনে বলা হয়েছিল, বাংলাদেশের মেধাস্বত্ব আইন বিশ্ব বাণিজ্য সংস্থার বানিজ্য ভিত্তিক মেধাস্বত্ব অধিকার চুক্তি(ট্রিপস)এর সঙ্গে সঙ্গতিপূর্ণ। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ পুরো চুক্তি বাস্তবায়নের জন্য ২০১৩ সালের জুলাই পর্যন্ত সময় পেতে পারে। বাংলাদেশ সরকার ট্রিপস চুক্তি পুরোপুরি বাস্তবায়নের জন্য ২০১৩ সালের পয়লা জুলাই পর্যন্ত সময় বিবেচনার কথা বলেছিলো বিশ্ব বাণিজ্য সংস্থাকে। কপিরাইট নিবন্ধক হাসান বলেন, "পাইরেটেড সিডি, ভিসিডি ও ডিভিডি'র বিরুদ্ধে শিগগিরই একটি ভ্রাম্যমাণ আদালত কাজ করবে। পাইরেসির ক্ষতিকর দিক তুলে ধরতে আমরা সংবাদ মাধ্যমগুলোতে বিজ্ঞাপন দিয়েছি।" তিনি বলেন, "সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ দিতে স