রাজশাহী, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজশাহী ও নাটোরে অভিযান চালিয়ে তিনটি অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র্যাব। শনিবার র্যাবের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শুক্রবার রাতে রাজশাহী নগরীর বঙ্গবন্ধু কলেজের সামনে পরিত্যক্ত অবস্থায় একটি থ্রি নট থ্রি রাইফেল এবং ডিঙ্গাডোবা এলাকা থেকে একটি শাটার গান উদ্ধার করা হয়। একই রাতে নাটোরের লালপুর উপজেলার কালুপাড়া গ্রাম থেকে একটি দেশি রিভলভার ও তিন রাউন্ড রিভলভারের গুলি উদ্ধার করে র্যাব।
এছাড়া ওই রাতেই নওগাঁ জেলার আত্রাই রেলওয়ে স্টেশন এলাকায় রেল লাইনের পাশে পড়ে থাকা ১৭৬টি ভারতীয় শাড়ি উদ্ধার করা হয় বলে র্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫০০ ঘ.
bdnews24