ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ধর্মানুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে প্রথম আলোর রম্য সাময়িকী আলপিনের প্রকাশনা সাময়িক বন্ধ, কার্টুনিস্ট আরিফুর রহমানকে গ্রেপ্তার করার পটভূমিতে একই অভিযোগে সাপ্তাহিক ২০০০ এর চলতি ঈদ সংখ্যাও বাজেয়াপ্ত করেছে সরকার।
শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক তথ্যবিবরণীতে জানানো হয়েছে,ওই সংখ্যায় প্রকাশিত "সুতানটি সমাচার শীর্ষক একটি আত্মজীবনীমূলক লেখায় 'জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মতো বক্তব্য থাকায়" এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে বৃহস্পতিবার রাতে তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে এ তথ্য দিয়ে বলেন, "সাপ্তাহিক ২০০০ এর ঈদ সংখ্যায় প্রকাশিত একটি লেখা ধর্মীয় অনুভূতিতে আঘাত আনায় সংখ্যাটি বাজেয়াপ্ত করা হয়েছে।"
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন , " সাপ্তাহিক ২০০০ এর কর্তৃপক্ষকে কারণ দর্শানোর কোনো নোটিশ দেওয়া হবে কিনা এ সম্পর্কে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।"
এ ব্যাপারে স্বরাষ্ট্র সচিব আব্দুল করিমকে জিজ্ঞেস করা হলে তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাপ্তাহিক ২০০০ এ 'সূতানটি সমাচার' শিরোনামে একটি লেখা ছাপানোর কারণে লেখাটি ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে বিধায় সংখ্যাটি বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।"
স্বরাষ্ট্র সচিব বলেন,"সাপ্তাহিক ২০০০ র্র্কতৃপক্ষের বিরুদ্ধে আর কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা তা ঠিক করবে তথ্য মন্ত্রণালয়।"
জার্মানিতে স্বেচ্ছ্বানির্বাসিত কবি দাউদ হায়দারের লেখাটি আত
bdnews24