২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি ক্ষমতায় জামিন: সরকারকে লিভ টু আপিল মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট

জরুরি ক্ষমতা আইনের মামলায় উচ্চ আদালত জামিনের আবেদন বিবেচনা করতে পারবে বলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের দায়ের করা লিভ টু আপিল মঞ্জুর (আপিল শুনানির জন্য গ্রহণ) করেছে সুপ্রিম কোর্ট। বৃহষ্পতিবার প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে গঠিত আপিল বিভাগের ৬ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ জরুরি বিধিমালার আওতায় অভিযুক্ত ব্যক্তির জামিন আবেদন উচ্চ আদালত বিবেচনা করতে পারবে বলে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে সরকারকে আগামী তিন সপ্তাহের মধ্যে নিয়মিত আপিল দায়ের করতে নির্দেশ দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2007, 11:39 AM

Updated : 26 Aug 2022, 08:39 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--জরুরি ক্ষমতা আইনের মামলায় উচ্চ আদালত জামিনের আবেদন বিবেচনা করতে পারবে বলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের দায়ের করা লিভ টু আপিল মঞ্জুর (আপিল শুনানির জন্য গ্রহণ) করেছে সুপ্রিম কোর্ট। বৃহষ্পতিবার প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে গঠিত আপিল বিভাগের ৬ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ জরুরি বিধিমালার আওতায় অভিযুক্ত ব্যক্তির জামিন আবেদন উচ্চ আদালত বিবেচনা করতে পারবে বলে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে সরকারকে আগামী তিন সপ্তাহের মধ্যে নিয়মিত আপিল দায়ের করতে নির্দেশ দিয়েছে। একইসঙ্গে হাইকোর্টের রায়ের ওপর ইতোপূর্বে দেওয়া স্থগিতাদেশের মেয়াদও তিন সপ্তাহ বাড়িয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। জরুরি ক্ষমতা আইনের মামলায় অভিযুক্ত ব্যক্তির জামিন আবেদন হাইকোর্ট বিবেচনা করতে পারবে বলে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এসএম এমদাদুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ২৪ এপ্রিল রায় দিয়েছিলেন। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে সরকার সুপ্রিম কোর্টে আপিল আবেদন দায়ের করে। রায়ের কার্যক্রম স্থগিতের জন্য সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে মে মাসের প্রথম সপ্তাহে আপিল বিভাগের চেম্বার বিচারপতি প্রথমে ২ সপ্তাহের জন্য হাইকোর্টের রায় স্থগিত করেন। পরে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ এই আদেশের মেয়াদ বাড়িয়ে দেয়। বৃহষ্পতিবার স্থগিতাদেশের মেয়াদ আরেকবার বাড়ানো হল। লিভ টু আপিল আবেদনের ওপর সরকার পক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ। অপরপক্ষে ছিলেন ব্যারিস্টার রফিক উল হক ও অ্যাডভোকেট আবদুল মতিন খসরু। বৃহষ্পতিবার প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে গঠিত আপিল বিভাগের ৬ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ জরুরি বিধিমালার আওতায় অভিযুক্ত ব্যক্তির জামিন আবেদন উচ্চ আদালত বিবেচনা করতে পারবে বলে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে সরকারকে আগামী তিন সপ্তাহের মধ্যে নিয়মিত আপিল শুনানির জন্য প্রস্তুত করতে নির্দেশ দিয়েছে। একইসঙ্গে হাইকোর্টের রায়ের ওপর ইতোপূর্বে দেওয়া স্থগিতাদেশের মেয়াদ তিন সপ্তাহ বাড়িয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী তিন সপ্তাহের মধ্যে সরকার নিয়মিত আপিল দায়ের না করলে অনুমোদিত লিভ ও রায়ের ওপর স্থগিতাদেশ বাতিল হয়ে যাবে। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেন, লিভ টু আপিল আবেদন সুপ্রিম কোর্ট গ্রহণ করেছে। আদালত সরকারকে পূর্ণাঙ্গ আপিলের জন্য প্রস্তুত থাকতে বলেছে। সুপ্রিম কোর্টের রায়ের পর আবদুল মতিন খসরু উপস্থিত সাংবাদিকদের বলেন, আগামী তিন সপ্তাহের মধ্যে সরকার নিয়মিত আপিল দায়ের না করলে হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ বাতিল হয়ে যাবে। ২১ মার্চ জরুরি ক্ষমতা আইনের দ্বিতীয় সংশোধনীতে জামিনের ওপর কড়াকড়ি আরোপ করা হয়। এরপর জনৈক মাইজুদ্দিন ভেজাল তেল সরবরাহের অভিযোগে জরুরি ক্ষমতা আইনের একটি মামলায় জামিনের আবেদন জানালে হাইকোর্ট জামিনের আবেদন বিবেচনা করতে পারবে কিনা এ বিষয়টি নিয়ে দীর্ঘ শুনানি হয়। শীর্ষ আইনজীবীদের মতামত গ্রহণ করে হাইকোর্ট রায় দেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১০৩১ঘ.