২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী বরখাস্ত

অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রধান প্রকৌশলী মো. লিয়াকত আলী শরীফ ও অফিস সহকারী হাফিজুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2007, 04:22 PM

Updated : 26 Aug 2022, 08:38 PM

খুলনা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রধান প্রকৌশলী মো. লিয়াকত আলী শরীফ ও অফিস সহকারী হাফিজুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কেসিসির জনসংযোগ কর্মকর্তা সরদার আবু তাহের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার জানানো হয়, বস্তি উন্নয়ন প্রকল্পের (এমএসপি) টাকা লেনদেনে অনিয়ম পাওয়ায় খুলনা সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী ও এমএসপি'র প্রকল্প ব্যবস্থাপক মো. লিয়াকত আলী শরীফ ও প্রকল্প সহকারী হাফিজুর রহমানকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। খুলনা সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী নাজমুল ইসলামকে প্রধান প্রকৌশলীর দায়িত্ব দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বাংলাদেশ কৃষি ব্যাংক খুলনা শাখার ২০০০ এর ১ সেপ্টেম্বর থেকে ২০০৭ এর ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংক হিসাব বিবরণী পরীক্ষার সময় প্রকল্পের টাকা লেনদেনে অনিয়ম ধরা পড়ে। এছাড়া, এমএসপি প্রকল্পে নিয়োজিত ঠিকাদারদের কাছ থেকে প্রায় ৩২ লাখ টাকা ঘুষ গ্রহণ, ব্যাংক ড্রাফট জালিয়াতি ও ভ্রাম্যমাণ শৌচাগার কেনায় প্রায় ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। অভিযুক্তদের চাকরি থেকে সাময়িক বরখাস্তসহ তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/২২২০ ঘ.