২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে দুই প্রতারক গ্রেপ্তার

জেলা শহরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে দুই প্রতারককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃত মাসুদ রানা ও শাহজাহান সেনা সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল বলে র‌্যাব জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2007, 01:28 PM

Updated : 26 Aug 2022, 08:39 PM

ঝিনাইদহ, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জেলা শহরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে দুই প্রতারককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃত মাসুদ রানা ও শাহজাহান সেনা সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল বলে র‌্যাব জানায়। র‌্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্পের অধিনায়ক মেজর আসলাম সাংবাদিকদের জানান, সেনাবাহিনীকে সিপাহী নিয়োগের কথা বলে ওই দুজন মানুষের কাছ থেকে টাকা নিতো বলে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯২৩ ঘ.