পাবনা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিশিষ্ট সাংবাদিক ও গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য রণেশ মৈত্র (৭৫) গুরুতর অসুস্থ হয়ে রোববার ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।
তার স্ত্রী পূরবী মৈত্র জানান, ঢাকায় মেয়ের বাড়িতে অবস্থানকালে রোববার বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখন ইনসেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) আছেন।
হাসপাতালের নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক জানান, তার সিটি স্ক্যান করা হয়েছে। সন্দেহ করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত। সোমবার সকালে এনজিওগ্রাম পরীক্ষা করে বোঝা যাবে হার্টে ব্লক আছে কি-না। তিনি এখন আধা-অচেতন অবস্থায় আছেন।
রণেশ মৈত্র পাবনা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/ডিডি/এমএইচবি/০১৩১ ঘ.
bdnews24