ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রমজান মাসে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্যাংকগুলোতে লেনদেন করা যাবে। সোমবার বাংলাদেশ ব্যাংক এই সময়সূচি নির্ধারণ করে দিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, রোজার মাসে দেশের সব ব্যাংক সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত খোলা থাকবে। তবে লেনদেন হবে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত ১৫ মিনিট নামাজের বিরতি থাকবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/২০২৫ ঘ.
bdnews24