ঢাকা, সেপ্টেম্বর ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা দুর্নীতি মামলা তদন্তের জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক মো. মোরশেদ আলমকে (কিশোরগঞ্জে কর্মরত তবে ঢাকায় সংযুক্ত) মামলার তদন্তভার দেওয়া হয়। কমিশনের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছে।
গত রোববার তিন কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে দুদক শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে তেজগাঁ থানায় এই মামলা দায়ের করে। দুদকের সহকারী পরিচালক এসএম শাব্বির হাসান বাদি হয়ে দায়ের করা মামলার এজাহারে বলা হয়, খুলনায় বার্জ মাউন্টেড পাওয়ার প্ল্যান্ট স্থাপনকারী কনসোর্টিয়ামের কাছ থেকে এই টাকা নিয়ে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের জমি কেনা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইএম/এমএসবি/এমএইচবি/২২৫৮ ঘ.
bdnews24