২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি থেকে মান্নান ভূঁইয়া ও আশরাফ হোসেনকে বহিষ্কার

খালেদা জিয়ার মুক্তির জন্য আইনি লড়াই শুরু করবে বিএনপি। দলের নতুন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন সোমবার দুপুরে সাংবাদিকদের এ কথা জানান। মানিক মিয়া এভিনিউয়ের ন্যামফ্ল্যাটে সাংবাদিকদের তিনি বলেন, "দলের সঙ্কটময় মুহূর্তে আমার প্রতি আস্থা রেখে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেজন্য আমি চেয়ারপারসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।" সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দেওয়া হয়েছে দাবি করে দেলোয়ার হোসেন তার মুক্তির জন্য আইনি লড়াই শুরু করার ঘোষণা দেন। এর আগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আ স ম হান্নান শাহ নতুন মহাসচিব নিয়োগ এবং আব্দুল মান্নান ভুঁইয়া ও আশরাফ হোসেনকে দল থেকে বহিষ্কারের বিষয়ে খালেদা জিয়ার চিঠি সাংবাদিকদের পড়ে শোনান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2007, 08:22 AM

Updated : 26 Aug 2022, 08:34 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার মুক্তির জন্য আইনি লড়াই শুরু করবে বিএনপি। দলের নতুন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন সোমবার দুপুরে সাংবাদিকদের এ কথা জানান। মানিক মিয়া এভিনিউয়ের ন্যামফ্ল্যাটে সাংবাদিকদের তিনি বলেন, "দলের সঙ্কটময় মুহূর্তে আমার প্রতি আস্থা রেখে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেজন্য আমি চেয়ারপারসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।" সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দেওয়া হয়েছে দাবি করে দেলোয়ার হোসেন তার মুক্তির জন্য আইনি লড়াই শুরু করার ঘোষণা দেন। এর আগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আ স ম হান্নান শাহ নতুন মহাসচিব নিয়োগ এবং আব্দুল মান্নান ভুঁইয়া ও আশরাফ হোসেনকে দল থেকে বহিষ্কারের বিষয়ে খালেদা জিয়ার চিঠি সাংবাদিকদের পড়ে শোনান। এক প্রশ্নের জবাবে দেলোয়ার হোসেন বলেন, দলের গঠনতন্ত্রে ভারপ্রাপ্ত মহাসচিব নিয়োগ দেওয়ার সুযোগ নেই। চেয়ারপারসন মহাসচিব নিয়োগ দিতে পারেন। তিনি সেই পদেই নিয়োগ দিয়ে গেছেন। বিকেলে শেরে বাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে যাবেন বলে জানান নতুন মহাসচিব। প্রসঙ্গত দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে রোববার রাতে বিএনপির মহাসচিব আব্দুল মান্নান ভুঁইয়া ও যুগ্ম মহাসচিব আশরাফ হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়। খালেদা জিয়ার স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি সোমবার সকালে বিভিন্ন গণমাধ্যম কার্যালয়ে পাঠানো হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এএইচডি/ইএইচবি/এসএনডি/১৪২২ ঘ.