রাজশাহী, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাগমারা উপজেলার চন্দ্রপুর এলাকা থেকে আব্দুল হান্নান নামে এক জেএমবি সদস্যকে রোববার গ্রেপ্তার করেছে পুলিশ।
বাগমারা থানার উপ-পরিদর্শক মাসুদ রানা জানান, গ্রেপ্তারকৃত জেএমবি সদস্য হান্নান ২০০৬ সালের ২৩ জানুয়ারি খয়রার বিলে মাহবুব হত্যাকাণ্ড ও চেয়ারম্যান মকবুল হত্যা প্রচেষ্টা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। তা ছাড়া ওই বছর ২৪ জানুয়ারী ভবানীগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় সে জড়িত।
দুপুরে আদালতের মাধ্যমে হান্নানকে কারাগারে পাঠানো হয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮১৪ ঘ.
bdnews24