২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর মোহাম্মদপুরে ফেন্সিডিলসহ ট্রাক আটক

র‌্যাব সদস্যরা রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে শুক্রবার ৪৫ বোতল ফেন্সিডিলসহ একটি ট্রাক আটক করেছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এরা হলো মো. সবুর খান (৩৭), মো. হাসানুজ্জামান (২০), আব্দুর রাজ্জাক (৩৫) ও মো. আফসার মিয়া (২০)। তাদের সবার বাড়ি সাতক্ষীরায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2007, 03:53 PM

Updated : 26 Aug 2022, 08:33 PM

ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- র‌্যাব সদস্যরা রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে শুক্রবার ৪৫ বোতল ফেন্সিডিলসহ একটি ট্রাক আটক করেছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এরা হলো মো. সবুর খান (৩৭), মো. হাসানুজ্জামান (২০), আব্দুর রাজ্জাক (৩৫) ও মো. আফসার মিয়া (২০)। তাদের সবার বাড়ি সাতক্ষীরায়। র‌্যাব-২ এর সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাত ১২ টার দিকে র‌্যাব- ২ এর একটি দল মোহাম্মদপুরের ঢাকা উদ্যানের তিন নম্বর রোডের মেসার্স সাদি এন্টারপ্রাইজের পাশে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১৪-৩৮২৯) আটক করে। এ সময় গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে মোহাম্মদপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এসএনডি/২১৫৪ ঘ.