২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় অবৈধ কারেন্ট জাল আটক

সাঘাটা উপজেলার পদুমশহর গ্রামে অভিযান চালিয়ে গত সোমবার ভোর রাতে দেড় লাখ টাকা মুল্যের অবৈধ কারেন্ট জাল আটক করা হয়েছে বলে উপজেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2007, 01:46 PM

Updated : 26 Aug 2022, 08:31 PM

গাইবান্ধা, আগস্ট ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাঘাটা উপজেলার পদুমশহর গ্রামে অভিযান চালিয়ে গত সোমবার ভোর রাতে দেড় লাখ টাকা মুল্যের অবৈধ কারেন্ট জাল আটক করা হয়েছে বলে উপজেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন। সাঘাটা উপজেলা মৎস্য বিভাগ এসব জাল আটক করে। সাঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মান্নান আকন্দ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, আটক করা জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৪৬ ঘ.