২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে দুই ডাকাত গ্রেপ্তার

লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে সোমবার অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে একই উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে একটি দোকান থেকে অবৈধভাবে মজুদ করা ৩৮ বস্তা ইউরিয়া সার আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2007, 02:04 PM

Updated : 26 Aug 2022, 08:31 PM

বান্দরবান, আগস্ট ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে সোমবার অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে একই উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে একটি দোকান থেকে অবৈধভাবে মজুদ করা ৩৮ বস্তা ইউরিয়া সার আটক করা হয়েছে। লামা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আউয়াল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল আজিজনগর ইউনিয়ন থেকে আবদুল কাদের ও জসিম উদ্দিন নামে দুই ডাকাতকে গ্রেপ্তার করে। এদুজনের বিরুদ্ধে গত ১৫ আগস্ট লামার সরইয়ের কেয়াজুপাড়া এলাকায় বেশ কয়েকটি বাড়িতে ডাকাতির অভিযোগ রয়েছে বলে পুলিশ কর্মকর্তা আউয়াল জানান। তিনি বলেন, "প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ওই ডাকাতিতে জড়িত থাকার কথা স্বীকার করেছে।" গত ১৫ আগস্ট কেয়াজুপাড়া এলাকায় বেশ কয়েকটি বাড়িতে হানা দিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে ডাকাত দল। ওই সময়ে গ্রামবাসী তাদের প্রতিহত করতে গেলে ডাকাতের ছোড়া গুলিতে নারী-পুরুষ মিলিয়ে আট জন আহত হন। এদিকে রোববার রাতে ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা এলাকার আবদুল লতিফের দোকানে তল্লাশি চালিয়ে ৩৮ বস্তা ইউরিয়া সার আটক করা হয় বলে এসআই আউয়াল জানান। তিনি বলেন, "এসব সার পাচারের উদ্দেশে মজুদ করা হয়েছিল।" তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০০২ ঘ.