ব্রাহ্মণবাড়িয়া, আগস্ট ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের হিন্দুপাড়া গ্রামে শনিবার জমিতে কাজ করার সময় বজ্রপাতে আলাল মিয়া (৩০) ও সবুজ মিয়া (২৫) নামে দুই ব্যক্তি মারা গেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে সবুজ মিয়া ও আলাল মিয়া জমিতে কাজ করছিল। আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
বজ্রপাতে আহত হয়েছেন লিটন মিয়া ও জালাল মিয়া। লিটন মিয়াকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৪০৬ ঘ.
bdnews24