২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমলাপুর রেলস্টেশনে উদ্বিগ্ন যাত্রীদের খণ্ডচিত্র

বৃহস্পতিবার রাত সাড়ে নয়টা। উদ্বিগ্ন মুখে কমলাপুর রেলস্টেশনে কুড়িগ্রামগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের জন্য বসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র মেহেদী, খালেদ সাইফুল্লাহ এবং আমিনুর। বুধবার বিকেলে হঠাৎ করে কারফিউ জারি এবং রাত আটটার মধ্যে হল খালি করে দেওয়ার নির্দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থীর মতো বিপাকে পড়েন এই তিন শিক্ষার্থীও। এদের মধ্যে মেহেদীর রাজধানীতে দূর সম্পর্কের এক খালার বাসা থাকলেও অন্য দুজনের আশ্রয় নেওয়ার মত কোন ঠিকানাই ছিল না। এই তিনজনসহ আরও কয়েক যাত্রীর ঘরে ফেরার উদ্বেগের কথা জানাচ্ছেন আবু নোমান সজীব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2007, 06:14 PM

Updated : 26 Aug 2022, 08:29 PM

আবু নোমান সজীব বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, আগস্ট ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বৃহস্পতিবার রাত সাড়ে নয়টা। কমলাপুর রেলস্টেশনের দ্বিতীয় শ্রেণীর মহিলা যাত্রীদের বিশ্রামাগারে বসে কুড়িগ্রামগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী সাহিত্য বিভাগের তিন ছাত্র মেহেদী, খালেদ সাইফুল্লাহ এবং আমিনুর। বুধবার বিকেলে হঠাৎ করে কারফিউ জারি এবং রাত আটটার মধ্যে হল খালি করে দেওয়ার নির্দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থীর মতো বিপাকে পড়েন এই তিন শিক্ষার্থীও। এদের মধ্যে মেহেদীর রাজধানীতে দূর সম্পর্কের এক খালার বাসা থাকলেও অন্য দুজনের আশ্রয় নেওয়ার মত কোন ঠিকানাই ছিল না। উপায়ন্তর না দেখে খালেদ ও আমিনুর মেহেদীর সঙ্গে তার ওই খালার বাসায় গিয়ে উঠতে বাধ্য হন। মধ্যবিত্ত খালুর দুই কক্ষের বাসায় পরিবারের নয় সদস্যে ভিড়ে মেঝেতে চাদর বিছিয়ে কোনরকমে রাত পার করেন তারা। মেহেদী জানান, পরে বিকেলে কারফিউ শিথিলের খবর পেয়ে বিকেল পাঁচটার দিকে তিন বন্ধু পঞ্চাশ টাকার জায়গায় দেড়শ' টাকা ভাড়া দিয়ে একটি সিএনজি অটোরিকশা ভাড়া করে কমলাপুর রেলস্টেশনে পৌঁছান। স্টেশনে পৌঁছে যাত্রীদের ভিড়ে অন্যকোথাও স্থান না পেয়ে মহিলা যাত্রীদের বিশ্রামাগারে বসে ট্রেনের জন্য অপেক্ষা করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের