ঢাকা, আগস্ট ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিক্ষোভ রাজধানী ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে সারা দেশে। বিশ্ববিদ্যালয়গুলোসহ জেলায় জেলায় বুধবারও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র-পুলিশ সংঘর্ষের সময় পুলিশের গুলিতে নিহত হয়েছেন এক রিকশাচালক।
সংঘর্ষ হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ইসলামি বিশ্ববিদ্যালয়েও। সাভারে ঢাকা-আরিচা সড়ক বন্ধ করে দেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অন্য বিশ্ববিদ্যালগুলোতেও বিক্ষোভ হয়েছে। এছাড়া খুলনা বিএল কলেজ, বরিশাল বিএম কলেজ, পাবনা এডওয়ার্ড কলেজ, বগুড়া সরকারি আযিযুল হক কলেজ, গোপালগঞ্জ কলেজেও সংঘর্ষ হয়েছে।
স্বতঃস্ফূর্ত ধর্মঘটে দেশের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানেই শিক্ষা কার্যক্রম বুধবার ছিল বন্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতির পাশাপাশি বিভিন্ন ক্যাম্পাস থেকে পুলিশ প্রত্যাহার এবং দেশ থেকে জরুরি অবস্থা তুলে নেওয়ার দাবিও করছে বিক্ষোভরত শিক্ষার্থীরা।
আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইসমাইল হোসেন জানান, ক্যাম্পাসে ছাত্র-পুলিশ সংঘর্ষ চলাকালে সকালে পুলিশের গুলিতে একজন রিকশা চালক নিহত ও কমপক্ষে শতাধিক আহত হন। নিহত রিকশাচালকের নাম আনোয়ার আলী। তার বাসা ক্যাম্পাস সংলগ্ন দাশমারী গ্রামে। বুধবার সকাল থেকেই শুরু হওয়া সংঘর্ষে পুরো ক্যাম্পাস রণক্ষেত্রে রূপ নেয়। বিক্ষুব্ধ ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের দুটি বাস পুড়িয়ে দেয় এবং আরও ছয়টি বাস ভাংচুর করে।
সকালেই ছাত্ররা ক্যাম্পাসে মিছিল বের করে। সকাল সাড়ে ৮টার দিকে শহীদুল্ল
bdnews24