ঝিনাইদহ, আগস্ট ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জেলার মহেশপুর উপজেলার সামন্তা সীমান্তে বুধবার দুপুরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আজিজুল ইসলাম (৩৮) নামে এক বাংলাদেশী কৃষক নিহত হয়েছেন।
সে পাকরাইল গ্রামের মিনারুল ইসলামের ছেলে।
বিডিআর ও স্থানীয় সূত্রে জানা যায়, আজিজুল ঘাস কাটতে ৫৪/৭ নম্বর সীমান্ত পিলারের কাছে গেলে সিংমোড়া ক্যাম্পের বিএসএফ তাকে লক্ষ করে গুলি ছোড়ে। এ সময় গুলির শব্দ পেয়ে সামন্তা ক্যাম্পের বিডিআরও বেশ কয়েক রাউন্ড পাল্টা গুলিবর্ষণ করে।
বিডিআর এর যশোর ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল বদরুল হুদা জানান, গুলিবিদ্ধ হয়ে আজিজুল দৌড়ে বাংলাদেশের অভ্যন্তরে চলে আসে। স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করানোর পর সে মারা যায়। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এসএনডি/১৫৪৭ ঘ.
bdnews24