২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতারণামূলক রক্ত ব্যবসার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

ভূয়া রিপোর্ট দিয়ে অবৈধ রক্ত ব্যবসার অভিযোগে মোহাম্মদপুর থানা পুলিশ মঙ্গলবার তিনজনকে গ্রেপ্তার করেছে। মোহাম্মদপুর থানা পুলিশের উপ-পরিদর্শক গোলাম রসুল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান,একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এক বৃদ্ধার রক্তের গ্র"প 'বি' পজেটিভ বলে রিপোর্ট দিলেও 'ডোনার ব্লাড ব্যাংক সেন্টার' নামে একটি প্রতিষ্ঠান 'এবি' পজেটিভ বলে রিপোর্ট দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2007, 12:12 PM

Updated : 26 Aug 2022, 08:27 PM

ঢাকা,আগষ্ট ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ভূয়া রিপোর্ট দিয়ে অবৈধ রক্ত ব্যবসার অভিযোগে মোহাম্মদপুর থানা পুলিশ মঙ্গলবার তিনজনকে গ্রেপ্তার করেছে। মোহাম্মদপুর থানা পুলিশের উপ-পরিদর্শক গোলাম রসুল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান,একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এক বৃদ্ধার রক্তের গ্র"প 'বি' পজেটিভ বলে রিপোর্ট দিলেও 'ডোনার ব্লাড ব্যাংক সেন্টার' নামে একটি প্রতিষ্ঠান 'এবি' পজেটিভ বলে রিপোর্ট দেয়। তিনি জানান, সরল লোকজনের কাছে ঐ প্রতিষ্ঠানের স্টোরে থাকা রক্ত বিক্রি করার জন্য তারা এ মিথ্যাচার করে। অভিযোগ পাওয়ার তারা ঐ প্রতিষ্ঠানে গিয়ে আতাউর রহমান রাজু(৩২, আব্দুল জলিল (৩৯) এবং সেলিম রেজা(৩০) নামে তিনজনকে গ্রেপ্তার করেছেন। মোহাম্মদপুর কলেজ গেট এলাকার 'ডোনার ব্লাড ব্যাংক সেন্টার' নামের ঐ প্রতিষ্ঠানের মালিক আনোয়ার হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর কাছে দাবি করেন, তার প্রতিষ্ঠান বৈধ। তবে কর্মচারিদের কেউ যদি এধরণের কোনো কাজ করে থাকে তা হলে তার শাস্তি হোক এটাই তিনি চান। কিডনি হাসপাতালে চিকিৎসাধীন আংকুরোন নেছার (৬৫) পুত্র আবুল হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকালবেলা কিডনি হাসপাতালে তার মায়ের অপারেশনের নির্ধারিত সময় ছিল। অপারেশনের আগে এই হাসপাতালে রক্তের গ্র"প পরীক্ষা করে দেখা গেছে 'বি' পজেটিভ। তিনি জানান, অপারেশনের আগে রক্তের প্রয়োজন দেখা দেওয়ায় তারা কয়েকজন ডোনার আত্মীয়-স্বজন জোগাড় করেন। হাসপাতালে রক্তসংগ্রহের সুব্যবস্থা না থাকার কথা উল্লেখ করে তাদেরকে সামনের 'ডোনার ব্লাড ব্যাংক সেন্টার' নামের একটি প্রতিষ্ঠানে গিয়ে রক্ত সংগ্রহ করার পরামর্শ দেয়। আবুল হোসেন বলেন, ' ডোনার ব্লাড ব্যাংক সেন্টার' এর লোকজনের অনুরোধে তার মায়ের রক্ত আনা হয় এবং পরীক্ষা করে তারা রক্তের গ্র"প 'এবি'পজেটিভ বলে জানায়। এতে রোগীর পরিবার চিন্তিত হয়ে পড়ে। পরে তারা আরো দু'টি প্রতিষ্ঠানে পরীক্ষা করে নিশ্চিত হয় রক্তের গ্র"প প্রকৃতই 'বি'পজেটিভ। কিন্তু অভিযুক্ত প্রতিষ্ঠানের কর্মচারিরা অন্য রিপোর্ট মানতে রাজি হয়নি।। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/১৮০৬ ঘ.