২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিম্নচাপে সাগর উত্তাল, ৭ জেলের লাশ উদ্ধার

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে সৃষ্ট সঞ্চারণশীল মেঘমালার কারণে কক্সবাজার সমুদ্র সৈকত ও বঙ্গোপসাগর এখনো উত্তাল রয়েছে। ঝড়ো হাওয়ার কবলে পড়ে কক্সবাজার ও টেকনাফ এলাকায় ট্রলারডুবির ঘটনা ঘটেছে। উদ্ধার করা হয়েছে সাত জেলের লাশ। পটুয়াখালীতে প্রবল জোয়ারে বাঁধ ভেঙ্গে পটুয়াখাণী শহর ও জেলার বিভিন্ন চরাঞ্চল প্লাবিত করেছে। এসব এলাকার ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে, সোমবার সন্ধ্যায় আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে স্থল নিুচাপে পরিণত হয়েছে। সোমবার সন্ধ্যায় এটি কিছুটা উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছিল। স্থল নিুচাপটি আরও কিছুটা উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে বৃষ্টিপাত ঘটিয়ে ক্রমশ দুর্বল হয়ে পড়বে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2007, 06:00 AM

Updated : 26 Aug 2022, 08:27 PM

ঢাকা, আগস্ট ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে সৃষ্ট সঞ্চারণশীল মেঘমালার কারণে কক্সবাজার সমুদ্র সৈকত ও বঙ্গোপসাগর এখনো উত্তাল রয়েছে। ঝড়ো হাওয়ার কবলে পড়ে কক্সবাজার ও টেকনাফ এলাকায় ট্রলারডুবির ঘটনা ঘটেছে। উদ্ধার করা হয়েছে সাত জেলের লাশ। পটুয়াখালীতে প্রবল জোয়ারে বাঁধ ভেঙ্গে পটুয়াখাণী শহর ও জেলার বিভিন্ন চরাঞ্চল প্লাবিত করেছে। এসব এলাকার ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে, সোমবার সন্ধ্যায় আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে স্থল নিুচাপে পরিণত হয়েছে। সোমবার সন্ধ্যায় এটি কিছুটা উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছিল। স্থল নিুচাপটি আরও কিছুটা উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে বৃষ্টিপাত ঘটিয়ে ক্রমশ দুর্বল হয়ে পড়বে। চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলাগুলোর নিুাঞ্চল ও চরগুলো দুই থেকে তিনফুট উঁচু জোয়ারে নিমজ্জিত হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। আমাদের টেকনাফ প্রতিনিধি জানান, নিুচাপের কারণে সাগর উত্তাল থাকায় কক্সবাজার উপকূলে বেশ কয়েকটি ট্রলারডুবির খবর পাওয়া গেছে। এখনও অনেকে নির্খোঁজ রয়েছেন। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সাবরাং ইউনিয়নের নয়াপাড়ার আবদুস সালামের একটি মাছ ধরা ট্রলার সাগরে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। ওই ট্রলারে ১৫ জন মাঝিমাল্লার ভেতর তিন জনের লাশ পাওয়া গেছে এবং ছয় জনকে জীবিত উদ্ধার হয়েছে। বাকি ছয় জনের হদিস মেলেনি। উদ্ধার করা লাশগুলোর ভেতর যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন জাফর আলম(২৭), আবদুল কাদের(৪০) ও আবুল কাশেম(৩২)। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন জানান, সোমবার বেলা ১১টার দিকে মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের চরপাড়া এলাকায় একটি অজ্ঞাত পরিচয় লাশ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে ৩/৪ দিন আগে তার মৃত্যু হয়েছে। অন্যদিকে, সোমবার সকালে টেকনাফের সমুদ্র উপকূল থেকে নৌ-বাহিনী দুই জনের লাশ ও উখিয়া সমুদ্র উপকূল থেকে পুলিশ এক জনের লাশ উদ্ধার করে। নিহতদের নাম ঠিকানা তাৎক্ষনিক ভাবে পাওয়া যায়নি। কক্সবাজার ফিসারী ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী ও ট্রলার মালিক হাফেজ আবুল কালাম জানান, সোমবার পর্যন্ত কক্সবাজারের অর্ধশতাধিক মাছ ধরা ট্রলার কূলে ফিরে আসেনি। প্রতিটি ট্রলারে ১৫ থেকে ১৮ জন মাঝি-মাল্লা রয়েছে। কক্সবাজার মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুল ইসলাম জানিয়েছেন, এফ বি খাজা নামে একটি মাছ ধরার ট্রলার সাগরের সোনাদিয়া এলাকায় ডুবে গেছে। মাঝিমাল্লারা সাঁতরিয়ে কূলে ফিরে এসেছে। এছাড়াও মধ্যম নুনিয়াছড়া এলাকার জয়নাল কোম্পানীর একটি ও সোনা মিয়া বহদ্দারের দুটি ট্রলার ডুবে গেছে বলে জানিয়েছে স্থানীয় জেলেরা। কক্সবাজার শহরতলীর মধ্যম নুনিয়া ছড়া এলাকায় কলোনীর ছেমন বাহার জানান, তার ছেলে আবদুর রহমানের (২৫) রোববার ট্রলারে চড়ে মাছ ধরতে গেছে। এখন পর্যন্ত তার কোনও খোঁজ পাওয়া যায়নি। একই কলোনীর দিলদার বেগম জানান, তার ছোট ভাই গোরা মিয়া (২৩০) ও দেবর নুর বশর (২০) নিখোঁজ রয়েছে। কক্সবাজার আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ দীপক কুমার নাথ জানিয়েছেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিুচাপে পরিণত হয়েছে। ফলে সাগর উত্তাল রয়েছে। সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখানো হচ্ছে। মাছ ধরা ট্রলার ও নৌকাগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। আমাদের পটুয়াখালী প্রতিনিধি জানান, জোয়ারের কারণে প্রবল পানির তোড়ে বেড়িবাঁধ ভেঙে কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের তিনটি গ্রাম প্লাবিত হয়েছে। পটুয়াখালী শহরেও জেয়ারের পানি ঢুকে পড়েছে। সাগর উত্তাল থাকায় মাছ ধরতে যেতে পারছে না জেলেরা। পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল মালেক বলেন, "জরুরি ভিত্তিতে বাঁধ মেরামতের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।" পটুয়াখলী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন আহমেদ জানান, বাঁধ মেরামতে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে জোয়ারের পানি ঢুকে পড়ায় জেলা শহরের পুরান বাজার, আদালত পাড়া, চক বাজার, নবাব পাড়া, কাঠপট্টি এলাকা এক থেকে দুই ফুট পানিতে তলিয়ে যায়। পটুয়াখালীর চরকাজল থেকে শিক্ষক আহসান আজিম জানান, প্রবল জোয়ারে গলাচিপা ও দশমিনা উপজেলার চরাঞ্চল চার থেকে পাঁচ ফুট পানিতে তলিয়ে গেছে। চরকাজল, চরমোন্তাজ, চরহাদী, আন্ডারচর, বংলারচর, চরশিবা, চরআগাস্তি, রাঙ্গাবালী, মৌডুবিসহ শতাধিক চরের গ্রামগুলো ২ থেকে ৩ ফুট পানিতে ডুবে গেছে। কৃষকরা জানান, জেলার কয়েকশ' একর আউশ ধানের ক্ষেতে জোয়ারের পানি ঢোকার ফলে ধান চিটা হয়ে যাবে। রোপা আমনের বীজতলা ডুবে পচন ধরেছে। পটুয়াখালী আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. ইউনুস সোমবার বিকালে জানান, "জোয়ারের কারণে উপকূলীয় নিুাঞ্চল চার থেকে পাঁচ ফুট পানিতে তলিয়ে গেছে। পটুয়াখলী-কুয়াকাটা সড়কের কলাপাড়া, মহিপুর ও আলীপুর ফেরিঘাটের পন্টুন ডুবে গেছে। ফলে গাড়ি চলাচল বন্ধ রয়েছে।" রোববার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৫ ডিগ্রি এবং সর্বনিু ২৭ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ৩৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিু তাপমাত্রা ছিল চট্টগ্রামে ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/টিএইচ/এমএইচবি/২১৪৩ ঘ.