চট্টগ্রাম, আগস্ট ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বৈদ্যুতিক কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোমবার কর্ণফুলী থানার গোয়ালপাড়ায় মোহাম্মদ মিয়া (২১) নামে এক মিস্ত্রী মারা গেছে।
মোহাম্মদ মিয়ার বাড়ি কর্ণফুলী থানার চরলক্ষ্যা গ্রামে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জহির আহমদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর দুইটার দিকে গোয়ালপাড়ায় একটি বাড়িতে বৈদ্যুতিক কাজ করার সময় মোহাম্মদ মিয়া তড়িতাহত হয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/টিএইচ/এমআই/১৯৩৬ ঘ.
bdnews24