২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক উপমন্ত্রী দুলুর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের

রাজশাহীর প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট আদালতে সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ৩৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন বাগমারা উপজেলার কোনাবাড়িয়া গ্রামের নিহত মোজফফর হোসেনের স্ত্রী ফাতেমা বেওয়া। আদালত অভিযোগটি তদন্তের জন্য বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। অভিযোগে জানা গেছে, গত ২০০১ সালের ৩ জুলাই রাতে কোনাবাড়িয়া গ্রামে জেএমবি ক্যাডার মোহাম্মদ আলী খামারু ও তার পুত্র মাহাতাব খামারুর নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে মোজাফ্ফরকে হত্যা করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2007, 04:02 PM

Updated : 26 Aug 2022, 08:22 PM

রাজশাহী, ৩১ জুলাই (বিডিনিউজটুয়েন্টিফোর ডটকম)--রাজশাহীর প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট আদালতে সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ৩৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন বাগমারা উপজেলার কোনাবাড়িয়া গ্রামের নিহত মোজফফর হোসেনের স্ত্রী ফাতেমা বেওয়া। আদালত অভিযোগটি তদন্তের জন্য বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। অভিযোগে জানা গেছে, গত ২০০১ সালের ৩ জুলাই রাতে কোনাবাড়িয়া গ্রামে জেএমবি ক্যাডার মোহাম্মদ আলী খামারু ও তার পুত্র মাহাতাব খামারুর নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে মোজাফ্ফরকে হত্যা করে। হত্যার হুকুম দেয়া ও প্রভাব খাটিয়ে মামলা করতে না দেয়ার অভিযোগে দুলুকে আসামি করা হয়েছে। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ড. মির্জা গোলাম সারোয়ার জানান, আদালতে দায়ের করা মামলাটি সন্ধ্যা পর্যন্ত বাগমারা থানায় এসে পৌঁছায়নি। বিডিনিউজটুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে ২১৪৭ ঘ.