ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--অবৈধ অস্ত্র ও গুলি রাখার অপরাধে চলচ্চিত্র অভিনেতা ও ঢাকা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার মনোয়ার হোসেন ডিপজলকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে বর্তমানে তিনি পলাতক রয়েছেন।
বৃহস্পতিবার দুপুর দেড়টায় ঢাকা মহানগর ৭ নম্বর বিশেষ ট্রাইবুনালের বিচারক নুরুজ্জামান এ রায় ঘোষণা করেন।
রায়ে বলা হয়, অবৈধ অস্ত্র রাখার দায়ে ১০ বছর এবং গুলি রাখার দায়ে সাত বছরের সশ্রম কারাদন্ড একইসঙ্গে চলবে। গ্রেপ্তার বা আত
bdnews24