২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোনা মাছ বিক্রির অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে চার ব্যবসায়ীর জরিমানা

মাছের পোনা বিক্রির অভিযোগে বুধবার সকালে শিবগঞ্জ পৌর বাজারের চার মাছ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ওই সময় ব্যবসায়ীদের কাছে থাকা ৪০ কেজি পোনা মাছ পাটিতে পুঁতে ফেলা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2007, 07:32 AM

Updated : 26 Aug 2022, 08:21 PM

চাঁপাইনবাবগঞ্জ, জুলাই ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মাছের পোনা বিক্রির অভিযোগে বুধবার সকালে শিবগঞ্জ পৌর বাজারের চার মাছ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ওই সময় ব্যবসায়ীদের কাছে থাকা ৪০ কেজি পোনা মাছ পাটিতে পুঁতে ফেলা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান আব্দুস সামাদের নেতৃত্ব ভ্রাম্যমাণ আদালতের ওই অভিযান চালানো হয়। আব্দুস সামাদ সাংবাদিকদের জানান, ৯ ইঞ্চির চেয়ে ছোটো মাছ বিক্রির অভিযোগে কয়লা দিয়াড় গ্রামের বাবু (১৮), দুর্লভপুর আমতলার আয়েশ (৫৮), একই গ্রামের মিজানুর (৩৮) এবং ভর্ত্তিপুরের তারেন (৩৮) নামে চার ব্যবসায়ীর প্রত্যেককে দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে সাত দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৩০ ঘ.