চট্টগ্রাম, জুলাই ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জেলার সাতকানিয়া থানা পুলিশ শনিবার রাতে চারটি নকল অস্ত্রসহ এক নারীকে গ্রেপ্তার করেছে।
রাত সাড়ে ৮টার দিকে থানার কেওচিয়া ইউনিয়নের জনারকেওচিয়া গ্রাম থেকে এলজির মতো দেখতে কালো রংয়ের এসব অস্ত্রসহ রেহানা বেগমকে (৪২) গ্রেপ্তার করা হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ডাকাতির উদ্দেশ্যে ডাকাতরা এগুলো রেহানা বেগমের বাসায় রেখে যেতে পারে। এ ব্যাপারে থানায় সাধারন ডায়েরি করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএডি/এফআই/এসএনডি/১৬০৪ ঘ.
bdnews24