২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনাবাহিনীর পোশাক নিয়ে ঘোরাফেরার অভিযোগে ছয় মাদ্রাসা ছাত্রের বিরুদ্ধে অভিযোগপত্র

সেনাবাহিনীর পোশাক সঙ্গে নিয়ে সীমান্ত এলাকায় ঘোরাফেরার অভিযোগে ছয় মাদ্রাসা ছাত্রের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্গাপুর পুলিশ। সোমবার সকালে জেলার দুর্গাপুর থানা পুলিশ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মো. জয়নাল আবেদীনের আদালতে এই অবিযোগপত্র জমা দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2007, 04:13 PM

Updated : 26 Aug 2022, 08:15 PM

নেত্রকোনা, জুলাই ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সেনাবাহিনীর পোশাক সঙ্গে নিয়ে সীমান্ত এলাকায় ঘোরাফেরার অভিযোগে ছয় মাদ্রাসা ছাত্রের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্গাপুর পুলিশ। সোমবার সকালে জেলার দুর্গাপুর থানা পুলিশ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মো. জয়নাল আবেদীনের আদালতে এই অবিযোগপত্র জমা দেয়। দুর্গাপুর থানার উপ-পরিদর্শক আবদুল হাই জানান, গত ২১ মে জেলার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলার গোপালবাড়ি সীমান্ত এলাকার নোম্যান্স ল্যান্ড থেকে জেলার আটপাড়া উপজেলার সুতার কওমী মাদ্রাসার ছাত্র আতিকুর রহমান (১৮), সাইফুল ইসলাম (১৭), মাসুম মিয়া (১৭), মোফাজ্জল হোসেন (১৫), জিয়াউল হক (১৭) ও আমিনুল ইসলামকে (১৮) দুই সেট সেনাবাহিনীর পোশাক ও একটি ক্যামেরাসহ সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে গ্রেপ্তার করে বিডিআর সদস্যরা। পরে তাদের দুর্গাপুর থানায় সোপর্দ করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/জেকে/২১২৮ ঘ.