২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ নেওয়ার অভিযোগে কুষ্টিয়ায় পুলিশ সদস্য বরখাস্ত

ঘুষ নেওয়ার অভিযোগে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়ার পুলিশ সুপার গাজী জসিম উদ্দিন সাংবাদিকদের এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2007, 06:10 AM

Updated : 26 Aug 2022, 08:14 PM

কুষ্টিয়া, জুলাই ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘুষ নেওয়ার অভিযোগে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়ার পুলিশ সুপার গাজী জসিম উদ্দিন সাংবাদিকদের এ কথা জানান। তিনি জানান, গত জুন মাসে সদর উপজেলার আইলচারা গ্রামের মাসুদুল হক আনু তার মটর সাইকেল ছিনতাইয়ের অভিযোগে একই গ্রামের আসাদ খন্দকারের বিরুদ্ধে মামলা করতে থানায় যান। ওই সময় মামলা নেওয়ার জন্য আসাদের কাছ থেকে ৩ হাজার ৫০০ টাকা ঘুষ নেন এসআই মনিরুল। পরে আবার মাসুদুল হক আনুকে গ্রেপ্তার করে ভয়ভীতি দেখিয়ে আসামীর পরিবারের কাছ থেকেও ৭ হাজার টাকা ঘুষ নেন তিনি। বাদী ও আসামীর কাছ থেকে এ অভিযোগ এলে তা তদন্ত করে পুলিশ সুপার বৃহস্পতিবার মনিরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেন। কুষ্টিয়া সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুদ্দিন জানান, বরখাস্ত মনিরুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২০৪ ঘ.