২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিএসসিতে আরো দুজন সদস্য নিয়োগ

বাংলাদেশ সরকারি কর্মকমিশনে (পিএসসি) আরো দুজন নতুন সদস্য নিয়োগ দেয়া হয়েছে। এরা হলেন, সাবেক রাষ্ট্রদূত মির্জ্জা সামসুজ্জামান এবং সাবেক যুগ্ম-সচিব এওয়াইএম মোশাররফ হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2007, 02:59 PM

Updated : 26 Aug 2022, 08:14 PM

ঢাকা, জুলাই ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ সরকারি কর্মকমিশনে (পিএসসি) আরো দুজন নতুন সদস্য নিয়োগ দেয়া হয়েছে। এরা হলেন, সাবেক রাষ্ট্রদূত মির্জ্জা সামসুজ্জামান এবং সাবেক যুগ্ম-সচিব এওয়াইএম মোশাররফ হোসেন। সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে বুধবার এ দুজনকে নিয়োগ দেওয়া হয়। এর আগে গত ২০ জুন সাবেক ভারপ্রাপ্ত সচিব মো. নুরুন্নবী ও গার্হস্থ্য অর্থনীতি কলেজের সাবেক অধ্যক্ষ সুরাইয়া বেগমকে পিএসসির সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। বিগত সরকারের সময়ে নানা কারণে বিতর্কিত এই সাংবিধানিক সংস্থাটির পাঁচজন সদস্য গত মে মাসে পদত্যাগ করেন। এছাড়া আরেক সদস্য দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে পলাতক রয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এসএইচ/২০৪৮ ঘ.