২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লবীর কর ফাঁকির মামলার রায় বৃহস্পতিবার

সাবেক বিএনপি সাংসদ ও হাওয়া ভবনের মালিক আলী আসগর লবীর বিরুদ্ধে সাড়ে চার কোটি টাকা কর ফাঁকির মামলার রায় হবে বৃহস্পতিবার। সংসদ ভবনের বিশেষ জজ আদালত -- ৩ এর বিচারক শাহেদ নূর উদ্দিন এ রায় ঘোষণা করবেন। গত রোববার আসামী ও রাষ্ট্র পক্ষের টানা চারদিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2007, 12:15 PM

Updated : 26 Aug 2022, 08:14 PM

ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- সাবেক বিএনপি সাংসদ ও হাওয়া ভবনের মালিক আলী আসগর লবীর বিরুদ্ধে সাড়ে চার কোটি টাকা কর ফাঁকির মামলার রায় হবে বৃহস্পতিবার। সংসদ ভবনের বিশেষ জজ আদালত -- ৩ এর বিচারক শাহেদ নূর উদ্দিন এ রায় ঘোষণা করবেন। গত রোববার আসামী ও রাষ্ট্র পক্ষের টানা চারদিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন। অভিযোগ প্রমাণিত হলে লবীর তিন মাস থেকে ৮ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। গত ২৩ মে জাতীয় রাজস্ব বোর্ডের উপ-কর কমিশনার মো. নুরুল আমিন বাদী হয়ে ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতে লবীর বিরুদ্ধে ১৭ কোটি ২৩ লাখ টাকার বিনিয়োগে প্রযোজ্য প্রায় সাড়ে চার কোটি টাকা আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগে মামলাটি করেন। ৫ জুন মামলাটির অভিযোগ গঠন করা হয়। ৭ জুন থেকে ১৮ জুন পর্যন্ত মামলার সাক্ষীদের সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়। মোট ১৮ জন সাক্ষীর মধ্যে ১৭ জন আদালতে তাদের সাক্ষ্য দিয়েছেন। একজন সাক্ষী সাক্ষ্য দিতে অপারগতা প্রকাশ করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এসি/১৮০০ ঘ.