২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত বহাল

রোদ-ঝলমল সকালের রেশ কাটতে না কাটতেই রাজধানীতে শুরু হয়ে গেছে ইলশে গুঁড়ি বৃষ্টি। থেমে থেমে আসা এ বৃষ্টির সঙ্গে ছিল হালকা মেজাজের বাতাসের প্রবাহ। বৃষ্টির কারণে নগরীর কোথাও কোথাও দেখা গেছে যানজট। তাই বিপত্তিতে পড়তে হয়েছে স্কুল আর অফিসমুখোদের। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমী বায়ুপ্রবাহ এবং বজ্র মেঘ বা সঞ্চালনশীল মেঘমালা উত্তর বঙ্গোপসাগর এলাকায় বুধবারও অবস্থান করছে। এ কারণে বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বুধবার। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দর তিনটিকে দেখানো তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বুধবারও বহাল থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2007, 05:49 AM

Updated : 26 Aug 2022, 08:14 PM

ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রোদ-ঝলমল সকালের রেশ কাটতে না কাটতেই রাজধানীতে শুরু হয়ে গেছে ইলশে গুঁড়ি বৃষ্টি। থেমে থেমে আসা এ বৃষ্টির সঙ্গে ছিল হালকা মেজাজের বাতাসের প্রবাহ। বৃষ্টির কারণে নগরীর কোথাও কোথাও দেখা গেছে যানজট। তাই বিপত্তিতে পড়তে হয়েছে স্কুল আর অফিসমুখোদের। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমী বায়ুপ্রবাহ এবং বজ্র মেঘ বা সঞ্চালনশীল মেঘমালা উত্তর বঙ্গোপসাগর এলাকায় বুধবারও অবস্থান করছে। এ কারণে বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বুধবার। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দর তিনটিকে দেখানো তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বুধবারও বহাল থাকবে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এ ছাড়া বুধবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জায়গায়, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা ও ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। বুধবার সূর্যাস্ত হবে ৬টা ৫০ মিনিটে এবং বৃহস্পতিবার সূর্যোদয় হবে ৫টা ১৬ মিনিটে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএল/এসি/১২৪৮ ঘ.