ঢাকা, জুলাই ২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মেজর জেনারেল মোহাম্মদ ইশতিয়াককে তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত নিয়োগ করা হয়েছে।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনীতে ৩০ বছরের কর্মজীবনে তিনি প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা, প্রধান উপদেষ্টার সামরিক উপদেষ্টাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৭৭ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন পান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/এমএইচবি/১৯১০ ঘ.
bdnews24