ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজশাহী ও কুমিল্লায় পুলিশের তালিকাভুক্ত দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। রাজশাহীতে গ্রেপ্তারকৃত হাজি জাহিদ মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি। আর কুমিল্লায় গ্রেপ্তার করা হয় বিল্লাল হোসেনকে।
আমাদের রাজশাহী প্রতিনিধি জানান, সৈনিক লীগ নেতা হাজি জাহিদকে মঙ্গলবার রাতে নগরীর ভেড়িপাড়া মোড় থেকে গ্রেপ্তারের পর রাতেই তাকে রাজপাড়া থানায় সোপর্দ করা হয়।
রাজপাড়া থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক আলমগীর হোসেন জানান, গ্রেপ্তারকৃত তালিকাভুক্ত সন্ত্রাসী হাজি জাহিদকে বুধবার দুপুরে আদালতে পাঠানো হবে।
কুমিল্ল
bdnews24