২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেলওয়ের ১৬ কর্মকর্তা বদলি

বাংলাদেশ রেলওয়ের ১৬ কর্মকর্তাকে মঙ্গলবার রাতে বদলি করা হয়েছে। যোগাযোগ মন্ত্রণালয়ের উপসচিব মঞ্জুর রহমান স্বাক্ষরিত এক আদেশে ওই ১৬ কর্মকর্তাকে ২৭ জুনের মধ্যে তাদের নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2007, 02:43 PM

Updated : 26 Aug 2022, 08:10 PM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ রেলওয়ের ১৬ কর্মকর্তাকে মঙ্গলবার রাতে বদলি করা হয়েছে। যোগাযোগ মন্ত্রণালয়ের উপসচিব মঞ্জুর রহমান স্বাক্ষরিত এক আদেশে ওই ১৬ কর্মকর্তাকে ২৭ জুনের মধ্যে তাদের নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রেলওয়ে পশ্চিম অঞ্চলের (রাজশাহী) মহাব্যবস্থাপক মো. ইকবাল মোল্লাকে পূর্বাঞ্চলের (চট্টগ্রাম) মহাব্যবস্থাপক করা হয়েছে। অন্যদিকে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সিরাজউদ্দিনকে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপকের দায়িত্ব দেওয়া হয়েছে। ঢাকা রেলওয়ে কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহানকে রাজশাহী রেলওয়ের চিফ অপারেটিং সুপারিনটেন্ডেন্ট এবং রাজশাহীর চিফ অপারেটিং সুপারিনটেন্ডেন্ট মো. আকতারুজ্জামানকে রেলওয়ে কল্যাণ তহবিলের মহাব্যবস্থাপক করে ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া পাকশির বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মো. আমজাদ হোসেনকে চট্টগ্রামের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ব্রিজ) এবং লালমনিরহাটের ডিআরএম মো. সোলায়মান চৌধুরীকে রাজশাহীর চিফ পারসোনেল অফিসার (সিপিও) হিসেবে বদলি করা হয়েছে। ঢাকার ডিআরএম মো. ইউছুফ আলী মৃধাকে চট্টগ্রামের সিপিও এবং চট্টগ্রামের ডিআরএম মো. মোজাম্মেল হককে রাজশাহী অঞ্চলের অতিরিক্ত ট্র্যাক ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া চট্টগ্রামের সিপিও মো. তোফাজ্জল হোসেনকে ঢাকার ডিআরএম, রাজশাহীর সিপিও আনোয়ারুল কবিরকে পাকশির ডিআরএম, রাজশাহীর অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজি রফিকুল আলমকে লালমনিরহাটের ডিআরএম, পূর্বাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ব্রিজ) মো. ইব্রাহিম খলিলকে চট্টগ্রামের ডিআরএম, পশ্চিমাঞ্চলের প্রধান যন্ত্রকৌশল প্রকৌশলী খলিলুর রহমানকে পূর্বাঞ্চলের একই পদে, পূর্বাঞ্চলের প্রধান যন্ত্রকৌশল প্রকৌশলী সামছুজ্জামানকে রাজশাহীতে একই পদে বদলি করা হয়েছে। ঢাকার অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সিগানল ও টেলিকম) সুকুমার চন্দ্র কুণ্ডুুকে রাজশাহীতে একই পদে এবং পূর্বাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সিগানল ও টেলিকম) মো. মিজানুর রহমানকে রাজশাহীতে একই পদে দেওয়া হয়েছে। বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক বেলায়েত হোসাইন বদলি প্রসঙ্গে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মন্ত্রণালয় থেকে বদলি সংক্রান্ত নির্দেশ তারা পেয়েছেন। মন্ত্রণালয় থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রেলওয়ে থেকে নয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/জেকে/এমএইচবি/১৮৫৪ ঘ.