২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আপিল বিভাগ চাইলে মহিউদ্দিন আপিল করতে পারবেন: মইনুল

আপিল বিভাগ গ্রহণ করলে বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি সাবেক সেনাকর্মকর্তা একে এম মহিউদ্দিন সাজার বিরুদ্ধে আপিল করতে পারবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন। সোমবার দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রনালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মইনুল হোসেন বলেন, "মহিউদ্দিন হচ্ছেন দন্ডপ্রাপ্ত আসামী। সে জেলে থাকবে। অপিল বিভাগ যদি গ্রহন করে তবে অন্যান্য আসামীদের মতো সেও আপিল করতে পারবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2007, 09:54 AM

Updated : 26 Aug 2022, 08:09 PM

ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--আপিল বিভাগ গ্রহণ করলে বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি সাবেক সেনাকর্মকর্তা একে এম মহিউদ্দিন সাজার বিরুদ্ধে আপিল করতে পারবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন। সোমবার দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রনালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মইনুল হোসেন বলেন, "মহিউদ্দিন হচ্ছেন দন্ডপ্রাপ্ত আসামী। সে জেলে থাকবে। অপিল বিভাগ যদি গ্রহন করে তবে অন্যান্য আসামীদের মতো সেও আপিল করতে পারবে।" তিনি বলেন, মহিউদ্দিনের বিচার প্রক্রিয়ায় আইন ও আদালত নিজস্ব গতিতে চলবে। সরকার এক্ষেত্রে কোন প্রকার হস্তক্ষেপ করবেনা। বঙ্গবন্ধু হত্যামামলায় নতুন করে বেঞ্চ পুনর্গঠন করা হবে কিনা প্রশ্ন করলে মইনুল বলেন, "এটা আদালতের বিষয়। আদালতই দেখবে। তবে আদালত চাইলে আইন মন্ত্রণালয় সহযোগিতা করবে।" বঙ্গবন্ধু হত্যা মামলার দন্ডপ্রাপ্ত পলাতক অন্য আসামীদের দেশে ফিরিয়ে আনতে সরকার নিজে উদ্যোগ নেবে না জানিয়ে ব্যারিস্টার মইনুল বলেন, তত্ত্বাবধায়ক সরকার স্বল্পতম মেয়াদে এসেছে। জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে। এই অল্প সময়ে সরকারকে আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। তবে মহিউদ্দিনের মতো পরিস্থিতির উদ্ভব হলে সরকার অবশ্যই ব্যবস্থা নেবে বলে জানান তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/জিএনএ/১৫৪১ ঘ.