জামালপুর, জুন ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- জামালপুরে শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বজ্রপাতে পাঁচজন নিহত হয়েছেন।
সরিষাবাড়ি পৌর এলাকায় মা ও মেয়েসহ তিনজন ও সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে দুজন মারা যান।
নিহতরা হলেন চাঁদ শিমলা গ্রামের মালেকা, তার মেয়ে হুনুফা, সাত পোয়া গ্রামের চাঁন মিয়া ও সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের আম্বিয়া বেওয়া এবং মতিউর রহমান।
সরিষাবাড়ি থানার পুলিশের উপপরিদর্শক মুস্তাফিজুর রহমান ও সদর উপজেলার ইউপি চেয়ারম্যান এনায়েতুর রহমান এসব মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৪১৮ ঘ.
bdnews24