২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন

একটি হত্যা মামলায় সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের রফিক মণ্ডল ও হাশেম খাঁকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2007, 12:36 PM

Updated : 26 Aug 2022, 08:08 PM

ফরিদপুর, জুন ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- একটি হত্যা মামলায় সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের রফিক মণ্ডল ও হাশেম খাঁকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার ফরিদপুর অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা এ রায় দেন। আদালতের রায়ে অভিযুক্তদের এক হাজার টাকা জরিমানা করা হয়, অনাদায়ে তাদের আরও দুমাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামী ফোরকান মণ্ডল ও আওয়াল শেখকে খালাস দিয়েছে আদালত। মামলার বিবরণে জানা যায়, ২০০১ সালের ১৭ এপ্রিল রাতে অম্বিকাপুর ইউনিয়নের ভাসানচর গ্রামের তারা ফকিরের ছেলে নুরুদ্দিন ফকিরকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। পরদিন পাশের চরকৃষ্ণপুর গ্রামের খালে তার লাশ পাওয়া যায়। নিহতের বাবা বাদী হয়ে ওইদিনই ফরিদপুর কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৩৫ ঘ.