বেনাপোল, জুন ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় সিপিএম নেতা খুনের প্রতিবাদে ডাকা ধর্মঘটের কারণে মঙ্গলবার বেনাপোল--পেট্রাপোল বন্দর দিয়ে সকাল সন্ধ্যা আমদানি--রপ্তানি সম্পূর্ণ বন্ধ ছিল।
বেনাপোল সিঅ্যন্ডএফ সমিতির সম্পাদক নূরুজ্জামান বলেন, রোববার রাতে বনগাঁও এলাকার ভারতের কমিউনিস্ট পার্টি-মার্কসবাদী (সিপিএম) নেতা ও আকাইপুর পঞ্চায়েত প্রধান সুভাষ বিশ্বাস সন্ত্রাসীদের গুলিতে মারা যায়। এর প্রতিবাদে ওপারে মঙ্গলবার সকাল--সন্ধ্যা বনধের ডাক দেওয়া হয়। ফলে স্থলবন্দরটি দিয়ে দুদেশের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে পড়ে।
বেনাপোল কাস্টমস সূত্র জানায়, কার্যক্রম বন্ধ থাকায় দুপাড়ে দুই শতাধিক ট্রাক আটকা পড়ে। তবে কঠোর পুলিশ পাহারায় ঢাকাগামী বাসগুলো কলকাতা বেনাপোল আসে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/২২৪০ ঘ.
bdnews24