ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডটকম)-- মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের সম্পত্তির হিসাব সোমবার গ্রহণ করেছে দুর্নীতি দমন কমিশন। তবে সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার পক্ষে তার আইনজীবী হিসাব দিতে গেলে কমিশন তা নেয়নি।
এদিকে কমিশনের দায়ের করা মামলাগুলোর তদন্তের অগ্রগতি পর্যালোচনা করতে পরিচালক ফকির ফিরোজ সোমবার তদন্তকারী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তিনি তদন্ত কর্মকর্তাদের দ্রুত তদন্ত শেষ করার তাগিদ দেন।
মোহাম্মদ মহিউদ্দিন বঙ্গবন্ধুর প্রধান নিরাপত্তা কর্মী ছিলেন। সম্পত্তির হিসাব জমা দেওয়ার জন্য কমিশন প্রথম যে ৫০ জনের তালিকা প্রকাশ করেছিল তাতে তার নাম ছিল। তখন তিনি নিজে কমিশনে না এসে প্রতিনিধির মাধ্যমে হিসাব জমা দেওয়ার চেষ্টা করলে কমিশন তা নেয়নি। পরে উচ্চ আদালত মহিউদ্দিনের স্ত্রীর কাছ থেকে সম্পত্তির হিসাব নেওয়ার জন্য কমিশনকে নির্দেশ দেয়। মহিউদ্দিনের স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা সোমবার সম্পত্তির হিসাব দিতে এলে কমিশনের সচিব দেলোয়ার হোসেন হিসাব জমা নেন।
মহিউদ্দিনের সম্পত্তির হিসাবে তার নামে বাংলাদেশ ল্যাম্পস লিমিটেডের ৩০০ শেয়ার থাকার কথা বলা হয়েছে। এর মধ্যে ১০০টি শেয়ার স
bdnews24