সাতক্ষীরা, জুন ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- পাঁচ হাজার টাকার জাল নোটসহ জেলার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হান্নানকে (৪২) রোববার রাতে আটক করেছে পুলিশ।
দেবহাটা থানার উপপরিদর্শক আব্দুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কুলিয়া গ্রামের আব্দুল হান্নানের বাড়িতে অভিযান চালায়।
এ সময় তল্লাশি চালিয়ে আব্দুল হান্নানের বিছানার নিচ থেকে একটি ৫০০ টাকার ও ৪৫টি একশ টাকার জাল নোট উদ্ধার ও তাকে আটক করা হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এসএনডি/১৬৩৩ ঘ.
bdnews24