ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- ড. এ এম ফউজুল কবির খানকে রাষ্ট্রপতির কোটায় নিয়োগ দিয়ে বিদ্যুৎ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া বিদ্যুৎ মন্ত্রণালয়ের সচিব এ কে এম জাফরউল্যাহকে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব পদে এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব সৈয়দ এহসানুল হক ফাত্তাহকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে।
শনিবার সংস্থাপন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এমএআর/এমআই/২২২৫ ঘ.
bdnews24