২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধানমন্ডিতে তরুণের লাশ উদ্ধার

ধানমন্ডির শংকরে বুধবার মো. শাকিল (১৭) নামে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2007, 10:21 AM

Updated : 26 Aug 2022, 08:06 PM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ধানমন্ডির শংকরে বুধবার মো. শাকিল (১৭) নামে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম কে জানান, সাত মসজিদ রোডের পাশে পড়ে থাকা লাশটি সকালে উদ্ধার করা হয়। লাশের মাথায় আঘাতের চিহ্ন ছিল। দুপুর আড়াইটায় ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, দুপুর সোয়া দুইটায় নিহতের বাবা আব্দুল খালেক বাদী হয়ে অজ্ঞাত চার--পাঁচজনকে আসামী করে একটি হত্যা মামলা করেছেন। আব্দুল খালেক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম কে জানান, শাকিল এলিফ্যান্ট রোডে একটি জুতার দোকানে কাজ করতো। রাতে কয়েকজন এসে শাকিলকে ডেকে বাইরে নিয়ে যায়। পরে সে আর ঘরে ফেরেনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএফ/এমআই/১৬১৭ ঘ.