২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

নীলফামারীর ডিমলা উপজেলায় যৌতুকের দাবিতে স্বামী তিন সন্তানের জননী রোকেয়া বেগকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে ওই ঘটনার পর থেকে স্বামী মোতালেব হোসেন পলাতক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2007, 03:59 PM

Updated : 26 Aug 2022, 08:03 PM

নীলফামারী, (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- নীলফামারীর ডিমলা উপজেলায় যৌতুকের দাবিতে স্বামী তিন সন্তানের জননী রোকেয়া বেগকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে ওই ঘটনার পর থেকে স্বামী মোতালেব হোসেন পলাতক। বৃহস্পতিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। মোতালেব হোসেনকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন জানান, খগাখড়িবাড়ী ইউনিয়নের বন্দর খড়িবাড়ী গ্রামের মোতালেব হোসেন (৪২) যৌতুকের দাবিতে রোকেয়া বেগমকে প্রায়ই মারধর করত। বুধবার রাতে সে রোকেয়াকে পিটিয়ে হত্যার পর রান্নাঘরে লাশ ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২১৫১ ঘ.