ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডটকম)-- রাজধানীর কমলাপুর রেল স্টেশনের পরিত্যক্ত একটি জায়গায় বৃহস্পতিবার বিকেলে একটি বোমা বিস্ফোরিত হয়েছে। উদ্ধার করা হয়েছে আরো একটি তাজা বোমা ।
ঘটনার পরপরই র্যাব, পুলিশ এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এবং এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে স্টেশনের প্লাটফর্ম থেকে ২০/২৫ জনকে আটক করেছে র্যাব।
প্লাটফর্মে অবস্থানকারী প্রত্যক্ষদর্শী মুক্তা বেগম জানান, কালো শার্ট পরিহিত একজন লোক চলে যাওয়ার পর বোমাটি বিষ্ফোরিত হয়।
র্যাব --৩ এর কর্মকর্তা মো. নাসিরুদ্দিন জানান, বিষ্ফোরিত বোমাটি মাঝারি ক্ষমতার ছিল। প্লাস্টিকের ক্যানে ভরা বোমাটি হাতে তৈরি। আরেকটি বোমা প্লাস্টিকের টেপ মোড়ানো ছিল। এটি বর্তমানে মতিঝিল থানায় পানির বালটিতে ডুবিয়ে রাখা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডটকম/এএনএস/এমএআর/জিএনএ/২০২৩ ঘ.
bdnews24