পাবনা, মে ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- পাবনায় প্রচণ্ড গরমের মধ্যে মাঠে কাজ করতে গিয়ে দুইদিনে ছয়জনের মৃত্যু হয়েছে। এছাড়া গরমের কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন শত শত মানুষ।
বৃহস্পতিবার দুপুরে মাঠে কাজ করার সময় প্রচণ্ড গরমে ফরিদপুর উপজেলার সোনাহারা গ্রামের আব্দুল প্রামাণিক (৬০), ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা গ্রামের হাবিব খাঁ (৪৫), পারভাঙ্গুড়া গ্রামের তফুরা বেওয়া (৭০) এবং চাটমোহর উপজেলার বালুচর গ্রামের হারেজ আলী (৬৬) মারা যান।
এর আগে বুধবার দুপুরে একই কারণে চাটমোহার উপজেলার দয়ারামপুর গ্রামের আব্দুর রশিদ (৭৫) ও হাণ্ডিয়াল গ্রামের জয়নাল আবেদীনের (৭০) মৃত্যু হয়।
পাবনার সিভিল সার্জন ডা. ওয়াদুদ মিয়া বলেন, হিটষ্ট্রোকে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/জেকে/১৩২৭ ঘ.
bdnews24