চট্টগ্রাম, মে ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস সবুরকে বুধবার বিকালে নগরীর নিউমার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব--৭ এর স্টাফ অফিসার সহকারী পুলিশ কমিশনার শরিফুল ইসলাম জানান, আবদুস সবুরকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব হেফাজতে নেওয়া হয়েছে।
তার বিরুদ্ধে বাঁশখালী থানায় আটটি মামলা রয়েছে বলে তিনি জানান।
খানখানাবাদের এলডিপি সমর্থক এ চেয়ারম্যানের বিরুদ্ধে এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালানোর অভিযোগ রয়েছে বলে এলাকা সূত্র জানায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/২২১৬ ঘ.
bdnews24